Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভূঞাপুরে বালু উত্তোলন বন্ধে অভিযান: অবৈধ বাংলা ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস

ছবি: নিউজ টাঙ্গাইল।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে বাংলা ড্রেজার বসিয়ে বালু উত্তোলন তিনটি বাংলা ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংশ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাতে উপজেলার কুতুবপুর, রায়ের বাশালিয়া ও পশ্চিম ভূঞাপুর এলাকায় এ অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম।

এ ব্যাপারে তিনি জানান, কিছু অসাধু বালু ব্যবসায়ীরা অবৈধভাবে বাংলা ড্রেজার বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত

এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৩টি বাংলা ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। অভিযানকালে ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version