নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছোট মনির ভূঞাপুরের বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে মতবিনিময় ও আলোচনা সভা করেছেন।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে ভূঞাপুর পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা উপজেলা সাবেক কামান্ডার এম.এ আব্দুল মজিদ মিঞার বাসায় মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মিঞার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ মাসুদুল হক টুকু এবং নিকরাইল বীর মুক্তিযোদ্ধা কিন্ডারগার্টেনের পরিচালক বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকিরের সঞ্চালনায় বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, সাবেক পৌর মেয়র মো. আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন, ইউপি চেয়াম্যান মো. দুলাল হোসেন চকদার প্রমুখ।

