ফরমান শেখ: টাঙ্গাইলের ভূঞাপুরে ‘মেঘলা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’ এর মাঠ পর্যায়ে কর্মীদের নিয়ে করোনাকালীন সময়ে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় টাঙ্গাইল নর্থ ও কালিহাতী সদর জোনের উদ্যোগে ভ‚ঞাপুর মেঘলা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী কার্যালয়ে এই উন্নয়ন সভার আয়োজন করা হয়।
এ সময় লোকবীমা ডিভিশনের জেলা কো-অর্ডিনেটর ও অনুষ্ঠানের সভাপতি সিরাজুল ইসলাম কিসলু’র সভাপতিত্বে উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লোকবীমা ডিভিশনের প্রধান কার্যালয়ের সিনিয়র এজিএম (উন্নয়ন ও প্রশাসন মো. বদিউজ্জামান, এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার মো. নাহিদ আখতার প্রমুখ।
এছাড়াও আরও বক্তব্য রাখেন- ভূঞাপুর ব্র্যান্স কো-অর্ডিনেটর মো. মনিরুজ্জামান, মোছা: নাজমা আক্তার, মো. রফিকুল ইসলাম, ম্যানেজার লায়লা বেগম, ইউনিট ম্যানেজার বিথী প্রমুুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
