Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভূঞাপুরে মেয়র মাসুদের নেতৃত্বে মহান শহীদ দিবস ও মাতৃভাষা দিবস পালন

News Tangail

নিজস্ব প্রতিবেদক: যথাযথ মর্যাদায় সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরেও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের নেতৃত্বে পৌর শহরের ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এরআগে সকালে মেয়র মাসুদুল হক মাসুদের নেতা-কর্মী ও সমর্থকরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সমবেত হন। পরে অমর একুশে ফেব্রুয়ারির স্লোগানে স্লোগানে দলীয় কার্যালয় থেকে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ হয়ে কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে পুনরায় দলীয় কার্যালয় এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ, জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, অর্জুনার সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, গোবিন্দাসীর সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছেদ, ভূঞাপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চকদার প্রমূখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version