Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন ব্যবহার, ক্লিনিককে জরিমানা

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন ব্যবহার করা, এক্সরে মেশিনের অনুমতি না থাকা ও লাইসেন্স হালনাগাদ না করার অভিযোগে ‘মা ক্লিনিক অ্যান্ড হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি পরিদর্শক আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ইনজেকশন ব্যবহার, এক্সরে মেশিনের অনুমতি না থাকা ও লাইসেন্স হালনাগাদ না করার অভিযোগে এই জরিমানা করা হয়েছে।’ জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version