Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভূঞাপুরে স্কুল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

মো: নাসির উদ্দিন, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম থেকে ১০ম শ্রেণির মেধাবী ২৩ ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

রবিাবর (২৬ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এডিবির সহায়তায় এই বাইসাইকেল বিতরণের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সাংসদ ছোট মনির, উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, প্রকৌশলী আলী আকব খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version