Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভূঞাপুরে স্ত্রীর পরকীয়া সইতে না পেরে স্বামীর আত্মহত্যা

ছবি: নিউজ টাঙ্গাইল।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে গলায় গলায় পেঁচিয়ে মোস্তফা কামাল (৪২) নামে এক ব্যবসায়ী ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার দুপুরে উপজেলার ফলদা ঘোনাপাড়া থেকে গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত মোস্তফা কামাল ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের আনন্দপাড়া গ্রামের আমির আলীর ছেলে।

স্থানীয়রা জানান, কামাল ও স্ত্রী রুনা খাতুনের একটি ছেলে ও একটি মেয়ে আছে। তার স্ত্রীর পরকীয়া আসক্ত হওয়া নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত। এতে মানসিকভাবে হতাশ হয়ে পড়েন কামাল। গতকাল মঙ্গলবার রাতের কোনো সময় শশুর বাড়িতে এসে সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

নিহতের বড় ভাই সাজেদুল করিম বলেন, ‘কামাল হতাশাগ্রস্থ হয়ে তার স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দিতে পারে বলে আমরা ধারণা করছি।’

এ বিষয়ে ফলদার ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, গাছে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, ‘খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় তার পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে স্ত্রীর পরকীয়া করার বিষয়টি লেখা আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version