নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুর গলায় গামছা দিয়ে আম গাছের ডালের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে আব্দুল কুদ্দুস প্রামানিক নামের ৬৫ বছরের এক বৃদ্ধ। আব্দুল কুদ্দুস প্রামানিক উপজেলার গোবিন্দাসী গ্রামের মৃত সোলায়মানের ছেলে।
শুক্রবার (২০ আগষ্ট ) রাতে তার নিজ বাড়ির পাশে আম গাছের সাথ ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মৃত কুদ্দুস প্রামানিক পেশায় একজন মোটর বিড়ির শ্রমিক ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানান, কুদ্দুস দীর্ঘ দিন যাবত পাইলস্ সহ নানাবিধ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা করছিলেন। গতকাল সন্ধ্যায় পাইলস ব্যথা শুরু হয়। ব্যথা সহ্য করতে নাপেয়ে মনের কষ্টে ঘরের দক্ষিণ পাশে আম গাছের সাথে গামছায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এবিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল ওহাব বলেন, আমরা খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে লাশটি থানায় নিয়ে আসি। পরে শনিবার (২১ আগস্ট) তার পরিবার ও এলাকার মাতব্বরগণের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
