Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মধুপুরে উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন মেয়র মাসুদ পারভেজ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরের ৬ নম্বর ওয়ার্ড মধুপুর পৌরসভায় উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। এতে মধুপুর পৌরসভার হাটখোলা মাদ্রাসা থেকে চিত্রা স্টুডিও সাথী সিনেমা মোড় পর্যন্ত ড্রেন এবং রাস্তার কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ।

বৃহস্পতিবার (০৬ ই আগষ্ট) বিকেলে তিনি মধুপুর পৌরসভায় উন্নয়নমূলক কাজের তদারকি ও পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, “রাস্তা তৈরি ও রাস্তা সংস্কারের কাজে যে সকল পদক্ষেপ গ্রহণ করেছেন তা খুবই প্রশংসনীয়। কাজে সুষ্ঠু তদারকি একটি কাজের সুষ্ঠু মূল্যায়ন পায়। যা তিনি নিজ হাতে করে যাচ্ছেন।”

আর এসময় অন্যান্যদের মধ্যে কাউন্সিলর আমজাদ হোসেন ভূঁঈয়া, মোহাম্মদ আলী, বিভিন্ন কর্মকর্তা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version