Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মধুপুরে উপবৃত্তি চালুর দাবিতে মানববন্ধন

ছবি: সংগৃহীত।

মধুপুর উপজেলা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোটের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গোবদিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক আব্দুর রাজ্জাক, মাগন্তি নগরের জালাল উদ্দিন, মহিষমারার জামাল হোসেন, দড়িহাতিলের নাসির উদ্দিন, চাক-ের রিনা বেগম, নরকোণার বেলায়েত হোসেন, বানিয়াবাড়ী মাদ্রাসার সভাপতি আব্দুল গফুর প্রমুখ।

মানববন্ধনে মধুপুরের ত্রিশটি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহন করে। মানববন্ধনে তারা মাদ্রাসা জাতীয়করণ ও শিক্ষার্থীদের উপবৃত্তি চালুর দাবি জানান। পরে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version