Homeটাঙ্গাইল জেলামধুপুরে প্রাইভেটকার-মাহিন্দ্রার সংঘর্ষে ২ জনের প্রাণহানি, আহত ৮

মধুপুরে প্রাইভেটকার-মাহিন্দ্রার সংঘর্ষে ২ জনের প্রাণহানি, আহত ৮

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেটকার ও মাহিন্দ্রা গাড়ির সংঘর্ষে দুইজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮ জন।

শুক্রবার (২১ জুন) সকাল ৯ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর শহরের মালাউবাড়ী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে, আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলেও পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক।

মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূরুল আমিন জানান, সকালে মালাউবাড়ী এলাকায় প্রাইভেটকার ও মাহিন্দ্রাসহ ত্রি-মুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মাহিন্দ্রার একজন মারা যায়। এতে আহত হয় ৯ জন।

তিনি জানান, এরপর তাদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়ার পথে আরও এক জনের মৃত্যু হয় বলে জেনেছি। পরে আহতদের উন্নত চিকিৎসারর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular