ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে ঝড়ের কবলে পড়ে বজ্রপাতে ময়েন উদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধ কৃষক মারা গেছে।
এ ঘটনায় অটোভ্যান চালক ও ময়েনের স্ত্রী-নাতীসহ আহত হয়েছেন তিনজন।
রবিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের কাইতকাই গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ময়েনের স্ত্রী ময়না বেগম (৪০), তার নাতী আবাবিল (১০) ও আব্দুস সামাদ নামে এক অটোভ্যান চালক।
স্থানীয়রা জানান, ইফতারের আগে সন্ধ্যা ৬টার দিকে ময়েন উদ্দিন (ড্রাইভার) বাড়ি থেকে একটু অদূরের মাঠ গরু নিয়ে বাড়ি ফিরছেন।
পথিমধ্যে উপজেলার মুধুপুর-জামালপুর সড়কের গোলাবাড়ী ব্রিজের কাছে পৌঁছলে হঠাৎ ঝড়ের কবলে পড়ে বজ্রপাতে মারা যান।
এরপর ময়েনের মৃত্যুর খবরে তার স্ত্রী ময়না ও নাতীকে নিয়ে অটোভ্যানযোগে ঘটনাস্থলে যাওয়ার পথে ফরেষ্টের এক নার্সারির সামনে তারাও ঝড়ের কবলে পড়ে আহত হন।
এতে গুরুতর আহত হয় আব্দুস সামাদ নামে এত অটোভ্যান চালক। পরে তাকে উদ্ধার মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়।
এদিকে, আহত হয় ময়েনের স্ত্রী ময়না ও নাতী। অপরদিকে, ময়েন গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গরুটিও মারা যায়।
এ বিষয়টি মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম নিশ্চিত করেছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
