Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মধুপুরে মন্দিরের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছবি: নিউজ টাঙ্গাইল।

মঙ্গলবার (০৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান চালান।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসোইন, মন্দিরের উপদেষ্টা অধ্যাপক মানিক চন্দ্র বসু, ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শ্রী সুধাংশু দেবনাথ, সাধারণ সম্পাদক শ্রী আখিমল চৌধুরী প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন জানান, জেলা প্রসাশকের নির্দেশে শ্রী-শ্রী দেববিগ্রহ মন্দিরের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

প্রসঙ্গত প্রকাশ, উপজেলার শ্রীশ্রী দেববিগ্রহ মন্দিরের নামে ৯ একরের অধিক সম্পত্তি থাকলেও বর্তমানে মন্দির ব্যতিত সকল সম্পত্তিই বেদখল হয়ে গেছে। বিভিন্ন সময়ে প্রভাবশালীরা এসব সম্পত্তি দখল করে নেয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version