Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মধুপুরে স্ত্রীকে জবাই করে হ’ত্যা করেছে স্বামী

মধুপুর প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের লোকদেও গ্রামে স্বামী কর্তৃক স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্বামী, সতীন ও তার সন্তানসহ বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, নিহতের স্বামী গোলাপ হোসেনের দুই স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে গত এক সপ্তাহ পূর্বে প্রথম স্ত্রীকে তালাক দেন গোপাল হোসেন। এ সময় স্থানীয় লোকজন শালিসী বৈঠকের মাধ্যমে প্রথম স্ত্রীর সকল পানাদেনা পরিশোধ করার সিদ্ধান্ত দেয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রথম স্ত্রী একটি ঘর বিক্রির সিদ্ধান্ত হয়।

ঘরটি দ্বিতীয় স্ত্রী ৫হাজার টাকা দামে রেখে দিতে চাইলেও তাতে দ্বিমত পোষণ করেন প্রথম স্ত্রী। এতে দুই সতীনের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয় এবং প্রথম স্ত্রীকে দেখে নেয়ার হুশিয়ারি দেয় দ্বিতীয় স্ত্রী। এক পর্যায়ে প্রথম স্ত্রী ও তার সন্তান বাড়ি থেকে চলে গিয়ে এক প্রতিবেশির বাড়িতে রাত্রীযাপন করেন। মঙ্গলবার সকালে প্রথম স্ত্রীর সন্তান তার বাবাকে বাড়িতে ডাকতে আসলে দ্বিতীয় স্ত্রী ক্ষতবিক্ষত লাশের পাশে গোলাপ হোসেনকে দেখতে পায়। পরে বিষয়টি স্থানীয়দের জানালে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবলু জানান, বিষয়টি আমি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ পুলিশের হেফাজতে রয়েছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারিকভাবে দাফন করা হবে। এঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান তিনি।

মধুপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরাদ হাসান জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছি। লাশের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।

জিজ্ঞাসাবাদের জন্য স্বামী, সতীন ও তার সন্তানসহ বেশ কয়েক জনকে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানা যায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version