নিউজ টাঙ্গাইল ডেস্ক: “MIMA” একটি অলাভজনক এবং অরাজনৈতিক স্বেচ্ছাসেবী মূলক প্রতিষ্ঠান “MIMA”র উদ্যোগে মধুপুর উপজেলায় বিভিন্ন স্থানে ৬৫০টি অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পরিচালক নাসরিন সুলতানা নাসরিন। এই মহীয়সী নারী সমাজে আত্মমানবতার কাজে নিজেকে নিয়োজিত করেছেন। তার সংগঠনটি সেবামূলক কাজের পাশাপাশি নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, যৌতুক প্রতিরোধ, অসহায় দরিদ্র অসুস্থ বৃদ্ধ পিতা-মাতা দের সার্বিক সহযোগিতা করা, মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব নিয়ে থাকেন। নাসরিন সুলতানা জয়িতা বিজয়ী মহীয়সী নারী, তিনি তাই সবসময় নারী অধিকার এবং নারীদের স্বাবলম্বী হওয়ার কথাই বলেন।
মধুপুরে খাদ্য সামগ্রী বিতরণ এর সময় উপস্থিত ছিলেন আউশনারা কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান জুয়েল, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মোটের বাজার শাখার সভাপতি বকুল, সাধারণ সম্পাদক শামীম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সোনার তরী সংগঠন এর সভাপতি সবুজ, আাশ্রা শাখার সভাপতি সেলিম, ডক্টর সিরাজুল ইসলাম, মহিউদ্দিন, আবু মাইদ, আব্দুস সামাদ, “MIMA”র অন্যান্য সদস্যগণ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
“MIMA” এর পরিচালক নাসরিন সুলতানা তিনি বলেন, সমাজের প্রত্যেক বিত্তবান ব্যক্তিরা এই অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ান, করোনাকে আতঙ্ক নয়, সচেতনতা দিয়ে প্রতিরোধ করি। আর এইসব অসহায় মানুষের পাশে দাঁড়াই। সবাই মিলে অল্প করে হলেও ঈদটা তো উপভোগ যেন করতে পারি। সবার ঘরে ঘরে খাদ্য পৌঁছে যাক।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
