Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

‘মধুপুর পৌর নির্বাচনে জনগণ নির্বাচিত হয়েছে : নব-নির্বাচিত মেয়র

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ ‘গত ৩০ জানুয়ারি মধুপুর পৌর নির্বাচনে মধুপুর পৌরবাসী নির্বাচিত হয়েছে। সাধারণ মানুষ তাদের চাওয়া-পাওয়াকে পূরণ করেছে। এ জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। তারা যেন এ পৌর সভা থেকে সকাল সুযোগ-সুবিধা পায় সে জন্য কাজ করে যাবো।

আজ বুধবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র সিদ্দিক হোসেন খানকে পৌর পরিষদেও সকল দায়িত্ব ভারবুঝিয়ে দেন সাবেক মেয়র মাসুদ পারভেজ। দায়িত্ব গ্রহণকালে পৌর ভবনে মধুপর পৌর মেয়র সিদ্দিক হোসেন খান সকলের উপস্থিতে এসব কথা বলেন।

মেয়র বলেন, বিগত দিনগুলোতে পৌর সভায় কি ধরনের কাজ করা হয়েছে সেটা বড় কথা নয়। আমি বর্তমান দিনগুলোতে এ পৌর সভাকে একটি আধুনিক পৌরসভা হিসাবে পৌরবাসী তথা দেশবাসীর কাছে তুলে ধরতে চাই। উন্নয়নের ধারা অব্যাহত রেখে পৌরবাসীকে পরিচ্ছন্ন সুযোগ সুবিধা দেয়া হবে। এ জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা আমাকে সব সময় সঠিক পরামর্শ দিবেন। যদি কোন কাজে ভুল হয় তা আমাকে জানাবেন। এটা আপনাদের পৌর সভা। আমি একজন আপনাদের প্রতিনিধি। তিনি বলেন, এ পৌর সভাতে কোনভাবেই মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজী, টেন্ডারবাজী করতে দেয়া হবে না। এ পৌর সভাকে আলোকিত ধনবড়ীতে পরিণিত করা হবে। এজন্য তিনি প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রী’র সহযোগিতা কামনা করেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে সব সময় সহযোহিতা করবেন। আপনারা আমার ভুলগুলো তুলে ধরবেন। যেন আমি সংশোধন করে এই প্রথম শ্রেণীর মধুপুর পৌর সভাকে একটি রোল মডেল পৌর সভা হিসাবে সবাইকে উপহার দিতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন, মধুপুর পৌর সভার সাবেক মেয়র মাসুদ পারভেজ, মধুপুর উপজেলা আওয়ামী লীগেরসহ সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী, নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মধুপুর পৌর সভার সচিব মনিরুজ্জামান, প্রকৌশলী প্রদীব কুমার দেবনাথ, উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, খন্দকার আব্দুল আলীম, ছানাউল্ল্যাহ, হিসাব রক্ষণ কর্মকর্তা আ: বারী, কজারভেন্সি ইন্সপেক্টর কামরুল হাসান, বস্তি উন্নয়ন কর্মকর্তা ইয়াসমিন ছনিয়া ও নব-নির্বাচিত সকল কাউন্সিলরগণ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version