Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মধুপুর প্রেস ক্লাবের নির্বাচন সভাপতি আজিজ, সম্পাদক হাবিব

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুর প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (০৮ ফেব্রুয়ারী) মধুপুর প্রেস ক্লাব কার্য্যালয়ে সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক আঃ আজিজ(ভোরের কাগজ) ও সাধারণ সম্পাদক পদের হাবিবুর রহমান (সংবাদ) নির্বাচিত হয়েছে।

এ কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি এমএ রউফ(দিনকাল), আমিনুল হক (কালের কন্ঠ), সহ-সম্পাদক মোজাম্মেল হক (জনতা), কোষাধ্যক্ষ এসএম শহীদ (যুগান্তর), ও কার্যকরী সদস্য অধ্যাপক গোলাম ছামদানী (ইনডেপেন্ডেন্ট), অধ্যাপক জয়নাল আবেদীন (ইত্তেফাক), আনছার আলী (সমকাল), নাজমুছ সাদাৎ নোমান (ভোরের ডাক) ও মেজবাহ্ উদ্দিন ( সংগ্রাম) , নির্বাচিত হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version