Homeটাঙ্গাইল জেলামধুপুরমধুুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

মধুুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র উদ্বোধন হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়।

পতাকা উত্তোলন, প্যারেট ও সালাম গ্রহণের মধ্য দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলি প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা দেলায়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে মধুপুর থানার অফিসার ইনচার্জ তারেক কামাল, স্থানীয় কাউন্সিলর হুমায়ুন কবিরসহ, ফায়ারম্যান, গণমান্য ব্যক্তি ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

“সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়’- মূল প্রতিপাদ্যের এবারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র উদ্বোধন শেষে যন্ত্র শোভাযাত্রা বের করে মধুপুর স্টেশন। এতে ফায়ারম্যানরা তাদের বহন করা গাড়ি, অ্যাম্বুলেন্স, পানিবাহী গাড়ি, টুহুইলার মোটরসাইকেল নিয়ে অংশ নেন।

RELATED ARTICLES

Most Popular