নিজস্ব প্রতিনিধিঃগত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক ভাবে মন্দির, পূজামণ্ডপ, হিন্দু বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পরিকল্পিত হামলা, ভাংচুর অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাব ও শহীদ মিনারের সামনে এ কর্মসুচী পালিত হয়।
এতে বক্তব্য রাখেন, ইসকন টাঙ্গাইলের প্রধান শ্রীধর দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রদীপ কুমার গুন ঝন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসুচীতে ইসকনের সাধুগন, পূজা উদযাপন পরিষদের, বাংলাদেশ হিন্দু পরিষদ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ শহর ও বিভিন্ন উপজেলা থেকে আগত হিন্দু জনসাধারণ অংশ নেন।

