Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মন সুন্দর মোটা মানুষের!

News Tangail

মনের সৌন্দর্যই আসল। এখানে আবার অনেকেই বলতে পারেন মানুষের আসল সৌন্দর্য তার শরীরে। এ বিষয়ে তর্কে না গিয়ে চলুন জেনে নেয়া যাক গবেষকদের মতামত। এ ব্যাপারে গবেষকরা বলছেন, ছিপছিপে গড়নের মানুষের চাইতে স্থূলকায় মানুষের মনই বেশি সুন্দর।

এমন অনেকেই আছেন যারা চিকন বা ছিপছিপে শরীরের পেছনে ছুটতে গিয়ে খাওয়া-দাওয়া পর্যন্ত বাদ দিয়ে দেন। এতে করে অপুষ্টিতে অনেকেই অসুস্থও হয়ে পড়েন। তাতে কি যায় আসে, তবুও সমাজের চোখে ‘সুন্দর’ হয়ে ওঠার প্রতিযোগিতা অবিরাম চলতেই থাকে। কিন্তু জার্মানির গবেষকরা বলছে অন্য কথা।

সম্প্রতি জার্মান গবেষকরা একটি গবেষণা করে জানিয়েছেন যে, অন্যদের তুলনায় স্থূলকায়রা অনেক বেশি সৎ এবং নমনীয় স্বভাবের হয়। তথ্যসূত্র, ওয়ার্ল্ড অব বাজ

এই গবেষণাটি চালানো হয়েছে- ২০ জন স্থূলকায় মানুষ এবং ২০ জন ছিপছিপে গড়নের মানুষের ওপর। সেখানে একটি খেলার আয়োজন করা হয়েছিল তাদের জন্য, যেখানে অর্থ প্রদানের প্রস্তাব দেয়া হয়েছিল তাদের। কিন্তু দেখা গেছে, অর্থের ব্যাপারে ছিপছিপে গড়নের মানুষরা সুষ্ঠু সিদ্ধান্ত নিতে পারেনি। অন্যদিকে, স্থূলকায়রাই অর্থের ব্যাপারে বেশি সৎ ছিলেন। এমটাই উঠে এসেছে ওই গবেষণায়।

মেট্রো ইউকেতে প্রকাশিত এই গবেষণার গবেষকরা জানান, অর্থ সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের এই খেলায় ওজন এবং শরীরের গ্লুকোজের পরিমাণ, দুটোই পরিমাপ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version