Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মসজিদে জমি দেয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করল ছেলেরা

পারিবারিক কলহ ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আরশেদ আলী (৭৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে তারই দুই ছেলে।

রোববার সকাল ৮টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার চর উকিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আরশেদ আলী ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছোট ছেলেসহ চারজনকে আটক করেছে। ঘটনার পর থেকে বড় ছেলে পলাতক রয়েছে।

পুলিশ জানায়, ১৫/২০ দিন আগে নিহত আরশেদ আলী বাড়ির পাশে চর উকিয়ারা জামে মসজিদের নামে ১০ শতাংশ জমি মৌখিকভাবে দান করেন। কবরস্থানে জমি দানকে কেন্দ্র করে ছেলেদের সাথে তার কলহের সৃষ্টি হয়। এরই জের ধরে আজ সকালে কথা কাটাকাটির একপর্যায়ে নিহতের বড় ছেলে মোঃ খবির হোসেন (৪০), বড় ছেলের স্ত্রী সাহেরা (৩০), ছোট ছেলে মোঃ খোরশেদ আলী (৩৫), তার স্ত্রী রুমা (২৫), নাতি মোহাম্মদ আহাদ (২৫) আরশেদ আলীকে লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে হত্যা করে।

রোববার সকাল ১১টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version