Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ ও ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে টাঙ্গাইল জেলা কওমী ওলামা পরিষদ।

সোমবার (২ নভেম্বর) সকালে টাঙ্গাইল স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল জেলা কওমী ওলামা পরিষদের আয়োজনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে সমেবত হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে টাঙ্গাইল স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে শেষ হয়। সেখানে সমাবেশ করেন তারা।

এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কাওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা আঃ আজিজ, সাধারণ সম্পাদক মুফতী শামছুল হক, সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, শাইফুল হাদিস, মুফতী আশরাফুজ্জামান কাসেমী, মাওলানা শামছুজ্জামান, যুগ্ম সম্পাদক মুফতী আঃ রহমান, সদর উপজেলার সভাপতি মাওলানা মো. শামছুদ্দিন শাহানুর, সাধারণ সম্পাদক মাওলানা মো. আরিফুর রহামন হাবিবী, প্রচার সম্পাদক আব্দুল হাকিম, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারহাদ ইকবাল, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি শিরাজুল হক আলমগীর প্রমুখ।

এ সময় বিক্ষোভ মিছিলে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশ নেয়।

সমাবেশে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান। পাশপাশি ফ্রান্সের প্রধানমন্ত্রীর দেওয়া ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version