Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মহানবী ও ধর্ম নিয়ে কটূক্তি করায় জবি শিক্ষার্থী গ্রেফতার

নিউজ ডেস্ক: ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে ফরহাদ হোসেন ফাহাদ নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

ফরহাদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মশিউর রহমান জানান, শুক্রবার সকাল ৭টায় পুরান ঢাকার শাঁখারীবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে মামলার ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করেছি। তবে তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা আমাদের পক্ষে এখন সম্ভব না।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version