Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মহানবী (সা.) কে অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি’র দাবিতে টাঙ্গাইলে বিএনপি’র বিক্ষোভ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ভোলার বোরহানুদ্দীন উপজেলায় মহানবী (সা.) কে অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি’র দাবিতে টাঙ্গাইলে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকালে শহরের নিরালা মোড়ে শহীদ মিনার থেকে জেলা বিএনপি’র উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে তাতে বাধা প্রদান করে পুলিশ। পরে পুলিশি বাধার মুখেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সহসভাপতি জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, আশরাফ পাহেলী, প্রচার সম্পাদক একেএম মনিরুল প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। মহানবী (সা.) কে নিয়ে যে নাস্তিক কটুক্তি করেছে তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি। সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version