Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মহান বিজয় দিবস উদযাপনে গোপালপুরে প্রস্তুতি আলোচনা সভা

মুহাম্মদ সাইফুল ইসলাম, 
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান তুলা, জেলা পরিষদের সদস্য এস এম রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version