Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মাওলানা ভাসানী দেশে যে সম্মান পাওয়ার কথা ছিল তা পাননি -কাদের সিদ্দিক

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক:

কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, মওলানা ভাসানীর মত মানুষ আমাদের দেশে আজ যে সম্মান পাওয়ার কথা ছিল তার কিছুই তিনি পাননা। কারণ আমাদের মাঝে মনুষ্যর্তের যে ছিটা ফোটা ছিল তা আজ আমরা আস্তে আস্তে ধ্বংস করে ফেলছি।

তিনি শুক্রবার দুপুরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪১তম ওফাঁত বার্ষিকী উপলক্ষে ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী আরো বলেন, প্রায় দুই বছর পরে বিএনপি ঢাকা শহরে একটি ভাল সমাবেশ করেছে। এ সমাবেশে সরকার বাঁধা না দিলেও পারতো। এটা রাজনৈতিক শিষ্টাচার। তিনি বলেন,

রাজনৈতিক আবহাওয়া মুক্ত থাকা দরকার। রাজনৈতিক আবহাওয়াকে যখনই চারদিক থেকে লোহার  খাচায় বন্দি করা হবে তখন সেখানে অশুভ শক্তির তৎপরতার সম্ভাবনা বেশী থাকে।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসমত আলী নেতা, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিবুন্নবী সোহেল প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version