Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

“মাদক ছাড়ো,মাঠে চলো” “ইমপ্রুভ T-১০ টুর্নামেন্ট” শহীদ ক্যাডেট ও ইয়ং ইলিভেনের জয়

নিজস্ব প্রতিনিধিঃ ইমপ্রুভ T-১০ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দুটি ম্যাস অনুষ্ঠিত হয়েছে । দেলদুয়ার উপজেলার পাথরাইলে দেওজান সমাজ কল্যাণ সমিতির মাঠে বুধবার সকাল ১০টার সময় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাস ও বিকেল ৪টার সময় তৃতীয় ম্যাস অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় ম্যাসে জয় পেয়েছে শহীদ ক্যাডেট স্কুল, পাথরাইল শাখা। “স্টার-ইলিভেন, টাঙ্গাইল” ক্রিকেট দলকে হারিয়ে ৭ উইকেটে শহীদ ক্যাডেট স্কুল তাদের জয়ের খাতায় দুই পয়েন্ট তুলে নেয়। শহীদ ক্যাডেট স্কুল টসে জিতে প্রথমে ফিল্ড করার সিদ্ধান্ত নেন দলটির অধিনায়ক হাসান। “স্টার-ইলিভেন,টাঙ্গাইল” দল ব্যাটিংয়ে নেমে দলের সব কটি উইকেট হারিয়ে মাত্র ৪৬ রান নিতে সক্ষম হয়। ৪৭ রানের টার্গেটে শহীদ ক্যাডেট স্কুল দল ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট থাকতেই টার্গেট পূরণ করে দলটি। উভয় দলের সামনে আরও দুটি করে ম্যাসে খেলার সুযোগ রয়েছে।

বিকেল চারটার সময় টুর্নামেন্টের তৃতীয় ম্যাসটি অনুষ্ঠিত হয়। এখানে অংশ নেয় ইয়ং ইলিভেন ক্লাব, চিনাখোলা বনাম বরটিয়া ফ্রেন্ডস ইউনাইটেড। ফ্রেন্ডস ইউনাইটেড টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দলটির অধিনায়ক সোহাগ। ব্যাটিংয়ে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৪ রান নিতে সক্ষম হয় ফ্রেন্ডস ইউনাইটেড । জবাবে ১০৫ রানের টার্গেটে ইয়ং ইলিভেন ৮ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। খেলা পরিচালনা পরিষদের আহ্বায়ক গৌরাঙ্গ রাজবংশী ও যুগ্ন আহ্বায়ক আব্দুল আজিজ হৃদয় দল দুটি জয়ের বিষয় নিশ্চিত করেছেন।

এর আগে গত ১ এপ্রিল “মাদক ছাড়ো, মাঠে চলো” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে “ইমপ্রুভ ঞ-১০ টুর্নামেন্ট” শুরু করেছে। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান ইমপ্রুভ শিক্ষা পরিবার। প্রতিষ্ঠানটি স্কুল, কোচিং ও কলেজ একাডেমির শিক্ষার পাশাপাশি প্রায়ই ব্যতিক্রমধর্মী বিভিন্ন কার্যক্রম করে দক্ষিণ টাঙ্গাইলে প্রতিষ্ঠানটি পরিচিতি পেয়েছে। এবার যুব সমাজকে মাদক ছাড়াতে মাঠে আনার এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এ টুর্নামেন্টে ১২টি টিম অংশ নি”েছ। পয়েন্ট ভিত্তিক খেলায় চার পর্বে মোট ১৯ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ইমপ্রুভ শিক্ষা পরিবারের পরিচালক রেজাউল করিম জানান, যুব সমাজ নেশাগ্র¯’ ,ফেসবুকে আসক্তসহ বিভিন্ন ইনডোর গেমস থেকে সড়াতে প্রতিষ্ঠানটি এ ধরণের পদক্ষেপ নিয়েছেন। ¯’ানীয়রাও উদ্যেগটিকে সাধুবাদ জানিয়ে সার্বিক সহযোগিতা করছে। যেকোন নেশা জীবনের জন্য ঝুঁকি। এধরণের নেশায় লেখাপড়া থেকে ঝরে পড়ছে শিক্ষার্থীরা। এদের নেশামুক্ত রাখতে ঘর থেকে বাইরের জগতে আনতে হবে। নানা ধরণের খেলাধুলায় অংশ নিতে হবে। খেলাধুলা যেমন শারীরিক ব্যায়াম তেমনি লেখাপড়ারও একটি অংশ  বৃহস্পতিবার সকাল ১০ টায় মাঠে নামবেন এমসিসি বনাম ক্রিকেট পাথরাইল। বিকেল ৪ টায় মাঠে নামবে নলশোঁধা যুবক সংঘ বনাম ব্লাক এ্যন্ড হোয়াইট।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version