ডেস্ক রিপোর্ট : কুমিল্লার নাঙ্গলকোটে মাদ্রাসার পরীক্ষার শেষে বাড়ী যাওয়ার পথে এক ছাত্রীকে অ’পহরণকালে তিন যুবককে আটক করে গণপি’টুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
এ সময় অ’পহরণকারীদের কবল থেকে মাদ্রসা ছাত্রীকে উদ্ধার ও অ’পহরণকাজে ব্যবহৃত একটি এ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো চ-১৩-২২৭৭ ) জ’ব্দ করা হয়।
মঙ্গলবার উপজেলার রায়কোট উত্তর ইউপির মাহিনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অ’পহরণকৃত ওই ছাত্রী পুর্ব খাঁঘর গ্রামের (ছদ্ম নাম আব্দুল কাদেরের মেয়ে) ও মন্তলী রহমানিয়া ফাযিল মাদ্রাসার অষ্টম শ্রেণীতে পড়ুয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, মন্তলী রহমানীয়া ফাজিল মাদ্রাসার ওই ছাত্রীকে দীর্ঘদিন যাবৎ প্রাইভেট পড়াতেন অ’পহরণকারী গৃহশিক্ষক মক্রবপুর ইউপির মাইরাগাঁও গ্রামের সাঈদ হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৮)।
প্রাইভেট পড়ানোর সময় ওই ছাত্রীকে বিভিন্ন ভাবে প্রেম ও বিয়ের প্রস্তাব দেন। পরে বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর পরিবার সাইফুলকে প্রাইভেট না পড়ানোর জন্য নি’ষেধ করেন।
এতে ক্ষি’প্ত হয়ে মঙ্গলবার দুপুরে সাইফুল পৌর সদরের নতুন হরিপুর গ্রামের শাহজাহানের ছেলে সাইফুল (এ্যাম্বুলেন্স ড্রাইভার) (২৬) ও দৌলখাঁড় গ্রামের হানিফের ছেলে মেহেদি হাছান (২২) কে সঙ্গে নিয়ে শ্রীরামপুর শিশু মিতালী কিন্ডার গার্টেনের সামনে অবস্থান করেন।
পরীক্ষা শেষে বাড়ী ফেরার পথে ওই ছাত্রীকে এ্যাম্বুলেন্স যোগে অ’পহরণ করে নিয়ে যাওয়ার পথে মাহিনী বাজার এলাকায় পৌছলে স্থানীয় লোকজন এ্যাম্বুলেন্সটি আটক করে ও অ’পহরণকারীদের গণপি’টুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি মো. নজরুল ইসলাম পিপিএম বলেন, এলাকাবাসী তিনজনকে আটক করে গণপি’টুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
