Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মানবতার কল্যাণে বিশেষ অবদান রাখায় ফরমান শেখ পেলেন সম্মাননা স্মারক

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: মানবতার কল্যাণে এবং সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় ‘বিডি২৪লাইভ ডট কম’ এর ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ও ‘বন্ধন ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ফরমান শেখ কে সম্মাননা স্মারক প্রদান করেছে আলোর পথে ফাউন্ডেশন নামের একটি সেচ্ছাসেবী ও সমাজ সেবামূলক সংগঠন।

সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলের ধলাপাড়া ধলাপাড়া এস.ইউ.পি উচ্চ বিদ্যালেয়র সরকারি স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত আলোর পথে ফাউন্ডেশন ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পর্দাপণ অনুষ্ঠানে ১০ তম রক্তদাতা হিসেবে তাকে এ সম্মাননা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- আলোর পথে ফাউন্ডেশন এর সভাপতি ডাঃ মো. রায়হান, ঘাটাইল পৌর সভার প্যানেল মেয়র রওসনারা রুবি, ধলাপাড়া ইউপি চেয়াম্যান এজহারুল ইসলাম মিঠু, ধলাপাড়া এস.ইউ.পি উচ্চ বিদ্যালেয়র প্রধান শিক্ষক শামছুল হক, আনন্দ টিভি’র ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ও আলোর পথে ফাউন্ডেশন এর উপদেষ্ট্রা ডাঃ আল-আমিন শোভন, বিডি২৪লাইভ ডট কম এর ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ও বন্ধন ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা পরিচালক ফরমান শেখ, আলোর পথে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেন প্রমুখসহ সংগঠনের এডমিন ও সদস্য, শিক্ষার্থী এবং অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগণ।

দিনব্যাপী এ অনুষ্ঠানের সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত চলে ফ্রি ব্লাড নির্ণয় ক্যাম্পিং। এতে প্রায় দেড় শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ স্কুল কলেজের শিক্ষার্থী ব্লাড টেষ্ট করানো হয়। পরে আলোচনা সভা শেষে সন্ধায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, কম্বল ও তোশক বিতরণ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version