Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মানিকগঞ্জে উন্নয়ন কনসার্ট মাতাবে মমতাজ ও দলছুট

News Tangail

মানিকগঞ্জে আগামী
বৃহস্পতিবার শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে
উন্নয়ন কনসার্ট-অপ্রতিরোধ্য অগ্রযাত্রায়
বাংলাদেশ অনুষ্ঠিত হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও
মানিকগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় এ
কনসার্ট অনুষ্ঠিত হবে।
তারুণ্যের দূর্বার উদ্যম নিয়ে মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের
পথে এগিয়ে চলেছে নতুন শক্তির বাংলাদেশ।
বর্তমান সরকারের উন্নয়নের এই ধারাবাহিকতা
উদযাপন করতে এ কনসার্টটির আয়োজন করা
হয়েছে।
কনসার্টে গান পরিবেশন করবেন প্রখ্যাত
কন্ঠশিল্পী মমতাজ বেগম এমপি, দলছুটসহ দেশের
সেরা সব শিল্পীবৃন্দ।
উপস্থাপনায় থাকবেন শাফায়াত মাহমুদ ফুয়াদ ও
অভিনেত্রী তানিয়া হোসেন।
এছাড়াও আতশবাজি ও লেজার শোর জমকালো
আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি দেশ টিভি সরাসরি সম্প্রচার করবে।
উক্ত কনসার্টটি সর্বসাধারনের জন্য উন্মুক্ত
রাখা হয়েছে।
জেলা প্রশাসন কনসার্টটি আয়োজনের সব
ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version