Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মাভাবিপ্রবিতে অর্থনীতি বিভাগের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

মাভাবিপ্রবি প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ১২ ফেব্রুয়ারি ২০১৮ ক্যাম্পোসে পালিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ১০ টায় বিভাগের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচি শুরু করা হয়। এর পর একটি বার্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বিভাগের সামনে কেক কাটা হয় এবং বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শোভাযাত্রায় বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন নেতৃত্ব প্রদান করেন। এতে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, প্রক্টরসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version