Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মাভাবিপ্রবিতে গণিত বিভাগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

 

সাইফুল মজুমদার,মাভাবিপ্রবি প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের উদ্যোগে দিনব্যাপী ‘‘ টিম বিল্ডিং এন্ড সেল্ফ এ্যাসেসমেন্ট প্রসেস’’ শীর্ষক কর্মশালা ২৩ অক্টোবর ২০১৭ সকাল ১০টায় গণিত বিভাগের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) অধীনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইন্সট্রিটিউশনাল কোয়ালিটি এ্যাসোরেন্স সেল্ফ (আইকিউএসি) এর সহযোগিতায় আয়োজিত কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি প্রকল্পের পরিচালক প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সেল্ফ এ্যাসেসমেন্ট কমিটির প্রধান গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও সায়েন্স অনুষদের ডিন ড. পিনাকী দে। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন।

প্রশিক্ষণে উক্ত বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, এ্যালামনাই সদস্য ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version