Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলের মাভাবিপ্রবিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই এসোসিয়েশন এর পিকনিক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, মাভাবিপ্রবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই এসোসিয়েশন, মাভাবিপ্রবি’ এর ১ম বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে।

গত ২৬ মার্চ গাজিপুরে পিকনিক অনুষ্ঠিত হয়। পিকনিকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম থেকে ১৪তম ব্যাচের প্রায় ১১০ জন প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করে।ফুটবল ও ক্রিকেট খেলা, ক্যারিয়ার আড্ডা, র‍্যাফেল ড্রসহ ছিল পিকনিকের মূল আকর্ষণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সভাপতি সুব্রত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক অমিত সরকার, সাংগঠনিক সম্পাদক শরিফুর রহমান রাকেশসহ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version