মাভাবিপ্রবি প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের L ICT প্রকল্পের অধীনে MCC এর আয়োজনে ৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইএসআরএম বিভাগ মিলনায়তনে দিনব্যাপী ‘Boost Your Business With facebook’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিনের সভাপতিত্বে উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এস. এম. সাইফুল্লাহ্, প্রক্টর অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, ইএসআরএম বিভাগের চেয়ারম্যান ড. মীর মোঃ মোজাম্মেল হক, আইসিটি বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ বদরুল আলম মিয়া।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন এনসিসি লিঃ -এর প্রশিক্ষক রায়হান রাজ ও সাদিফা আলম। অনুষ্ঠান পরিচালনা করেন আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউর রহমান। কর্মশালায় লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা facebook এর মাধ্যমে কিভাবে ব্যবসা করবে এ ব্যাপারে হাতে কলমে শিক্ষা দেয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
