Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মাভাবিপ্রবি ছাত্রলীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

News Tangail
মাভাবিপ্রবি প্রতিনিধি: আজ ১০ জানুয়ারী, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। উৎসবমূখর পরিবেশে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ছাত্রলীগ দিবসটি পালন করে।
দিবসটি উপলক্ষে, মাভাবিপ্রবি ছাত্রলীগ সকাল ৯টা ৩০ মিনিটে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল, মানিক শীল, ওমর ফারুক, আসলাম, নাজিমসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিবসটি পালন উপলক্ষে পরে একটি শোভাযাত্রা বের করে। সকাল ১০টায় বঙ্গবন্ধু হল চত্বর থেকে এ শোভাযাত্রা বের করা হয়। সাধারন শিক্ষার্থীরাও এই শোভাযাত্রায় অংশগ্রহন করে।শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে এসে শেষ হয়।
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল বলেন, পাকিস্তানের কারাগারে দীর্ঘ কারাবাস শেষে বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের আজকের দিনটিতে স্বপ্নের স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। এবং পুরো দেশের জনতা বঙ্গবন্ধুকে বরণ করে নেয়। সেই লক্ষে মাভাবিপ্রবি ছাত্রলীগ বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানাই।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version