Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মামার নির্বাচনে এসে ২টি আঙ্গুল হারালো সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী

News Tangail

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপন মামার নির্বাচনে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হাতের আঙুল কাটল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর। রোববার বেলা ৩টার দিকে মাদারীপুর রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ইউপি নির্বাচনে ইশিবপুর ইউনিয়নে গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মামার পক্ষে বেশ কিছু দিন ধরেই তিনি প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

রোববার ভোটগ্রহণ চলাকালীন ৭নং ওয়ার্ডের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ভোট কেটে নেওয়ার চেষ্টা করছে— এ খবর শুনে গোলাম রাব্বানী সেখানে গেলে মোশারফ মোল্লার ছেলে তার ওপর চড়াও হয়। একপর্যায়ে গোলাম রাব্বানীকে ছুরি দিয়ে কোপ দেয়। এ সময় রাব্বানী ফেরাতে গেলে তার ডান হাতের দুইটি আঙুল কেটে যায়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের আরও ৫ জন আহত হন।

পরে স্থানীয়রা গোলাম রাব্বানীসহ আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাব্বানীর হাতে সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ বলছে, লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version