Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মালেয়শিয়ায় ব্যবসায়ী আমিনের মরদেহ টাঙ্গাইল এসেছে

নিউজ টাঙ্গাইল ডেস্ক: মুক্তিপণের দাবিতে দৃস্কৃতিকারীদের হামলার শিকার মালেয়শিয়ায় ব্যবসায়ী আল-আমিনকে শতচেষ্টা করেও বাঁচাতে পারলেন না স্ত্রী লিপি আক্তার। নিহত আল-আমিনের লাশ দেশে পৌছানোর পর টাঙ্গাইলের সদর উপজেলার গালুটিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। শোক সইতে না পেরে বারবার মুর্ছা যাচ্ছেন নিহতের বাবা মুজিবুর রহমান ও তার ছোট দুই কন্যা মৌ ও মিম।

আল-আমিন দীর্ঘদিন যাবত মালেয়শিয়াতে ব্যবসা করে আসছিল। গত এ বছর (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মালেয়শিয়াতে কিছু সংখ্যক বাংলাদেশী দূস্কৃতিকারী আল-আমিনের বাসায় ঢুকে মারপিট করে গুরুতর জখম করে। এ সময় আল আমিনের নিকট থেকে মালেয়শিয়ার রিঙ্গিত হিসেবে বাংলাদেশী মুদ্রার আট লাখ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাকে জিম্মি করে আল-আমিনের স্ত্রী লিপি আক্তার ও তার বাবা মুজিবর রহমানের নিকট বাংলাদেশ ফোন করে আরো ৫০ লাখ টাকা দাবি করে। দাবিকৃত টাকা না পেলে আল-আমিনকে মেরে ফেলার হুমকি দেয়। লিপি আক্তারের মোবাইলে ভিডিও কল দিয়ে আল-আমিনের অচেতন দেহ দেখায়। পরে টাকা পাঠানোর জন্য দুস্কৃতিকারীদের প্রধান ঢাকার নবাবগঞ্জের দিঘিরপার বাঘমারা বাজার এলাকার ওহাব মিয়ার ছেলে ইমাম হোসেন আজাদ বিকাশ নম্বর ০১৮৮৪৯১৫৬৯৮, ০১৮৮৭৯১৫৬৯৪, ০১৮৭৭৭৮০২৩১ ও ইসলামী ব্যাংক লিমিটেড চট্রগ্রাম শাখার একাউন্ট নং ২০৫০৩০৪০১০০০৮৩৩০৮ দেয়।

পরবর্তীতে লিপি আক্তার টাকা দেয়ার আশ্বাস দিয়ে এই নম্বরগুলো নিয়ে ঢাকা ডিএমপি উপ-পুলিশ কমিশনার ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগে একটি লিখিত অভিযোগ করে। ঢাকা জেলার আশুলিয়া থানা ও সভার নবীনগরে র‌্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক বরাবর অভিযোগ করেও তার স্বামীকে বাঁচাতে পারেননি বলে অভিযোগ করেন। দূস্কৃতিকারীরা আল-আমিনকে অমানুষিক নির্যাতন করে রাস্তায় ফেলে রেখে যায। পরে মালেয়শিয়ার পুলিশ তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন। এরপর লিপি আক্তার জানতে পারেন গত (৩ ডিসেম্বর) তার স্বামী আল-আমিন হাসপাতালে মারা গেছেন। পরে গত (২০ ডিসেম্বর) আল-আমিনের লাশ দেশে পৌছে।

গত (২১ ডিসেম্বর) টাঙ্গাইল সদস মডেল থানা পুলিশ ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করেন। পরে গালুটিয়া কবরাস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় নিহতের পিতা মুজিবর রহমান বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version