Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে অপহরণ করে কিশোর হত্যা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে মুক্তিপণের টাকা না পেয়ে সজিব হোসেন (১৭) নামের এক কিশোরকে হ’ত্যা করেছে অপহরণকারীরা। তার বাড়ি এ উপজেলার বানাইল ইউনিয়নের পাইকপাড়া গ্রামে। পিতার নাম জীবন হোসেন।

এ ঘটনায় ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো আলামিন (৩০), শামীম (২০), সাজ্জাত (২২), জুয়েল (২০) ও মনতাজ (২৮)। এদের প্রত্যেকের বাড়ি একই গ্রামের বলে জানা গেছে।

পুলিশ জানান, গত ২৫ সেপ্টেম্বর সজিবকে অপহরণ করা হয়। এরপর অপরহরণকারীরা মোবাইল ফোনে সজিবের বাবা জীবন হোসেনে কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় নিহতের পিতা মির্জাপুর থানায় ২৭ সেপ্টেম্বর একটি লিখিত অভিযোগ ধায়ের করেন। অন্যদিকে তিনি অপহরণকারীদের সঙ্গে মোবাইল ফোনে মুক্তিপণের টাকা কমানো জন্য দেন-দরবার করতে থাকেন। কিন্ত তাতে তিনি ব্যর্থ হন।

অবশেষে পুলিশ অপহরণকারীদের মোবাইল নম্বর ট্যকিং করে ৯ অক্টোবর বুধবার প্রথমে আলামিনকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যে পরদিন বৃহস্পতিবার রাতে শামীম, সাজ্জাত, জুয়েল ও মুনতাজকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আলামিন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে বৃহস্পতিবার বিকেলে তাকে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে আলামিন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আলামিন জানায়, অপহরণের দিন ২৫ সেপ্টেম্বরই তাকে গলাকেটে হত্যা করার পর পাশ্ববর্তী দেলদুয়ার উপজেলার ধলেশ্বরী নদীর লাউহাটি এলাকায় ভাসিয়ে দেয়া হয় বলে আদালতকে জানায়।

২৯ সেপ্টেম্বর মরদেহটি নদী থেকে ভাসমান অবস্থায় মানিকগজ্ঞ থানা পুলিশ উদ্ধার করে বলে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন জানিয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version