মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আসন্ন পৌরসভা নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী প্রয়াত মেয়র শাহাদাত হোসেন সুমনের সহধর্মিণী সালমা আক্তার শিমুল আজ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিলেন।
বুধবার ৩০শে ডিসেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা চেয়ারম্যান জনাব মীর এনায়েত মন্ঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, জেলা আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান খান বাবুল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মাজহারুল ইসলাম শিপলু, উপজেলা ত্রান বিষয়ক সম্পাদক সোহেল রানা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পূলক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুম, যুগ্ম আহবায়ক আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম এবং মির্জাপুর উপজেলার সকল নেতাকর্মীগন সে সময় উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। 
