নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ৪পিস ইয়াবা ও ১টি মোবাইলসেট সহ আফছার আলী(৩২)নামের ১জনকে আটক করছে র্যাব (১২)। রবিবার প্রায় সন্ধা ৬.৩০টার সময় উপজেলার মহেড়া ইউনিয়নের ছাওয়ালী গ্রামের আশরাফ আলীর ছেলে আফছার আলী (৩২) কে আটক করে র্যাব।
টাঙ্গাইল র্যাবের কোম্পনী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন,গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের ছাওয়ালী জামে মসজিদের উত্তর পশ্চিম কোণে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামীকে ৪ পিচ ইয়াবা ও ১টি মোবাইলসহ আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামী আফছার বলেন,তিনি মির্জাপুর উপজেলার আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ এবং মাদক সেবনে উদ্ভুদ্ধ করতো।

