নিউজ টাঙ্গাইল ডেস্ক: মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুর রোডে গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (২ নভেম্বর) দুই মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক করেছেন বাঁশতৈল পুলিশ ফাঁড়ি।
আটককৃত দুজনের বাড়ী মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্ল্যা-বেগম গ্রামের গোলাম মোস্তফার ছেলে আলামিন ইসলাম(২২) এবং মৃত হাবিবুর রহমানের ছেলে ইউসুফ সিকদার(২১)।
বাঁশতৈল ফাঁড়ির এস আই মোঃ নেছার উদ্দিন তার ফোর্স সাথে নিয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
এস আই নেছার উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
