Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে করোনার টিকা গ্রহণে জনসচেতনতার লক্ষে আনসার-ভিডিপির র‌্যালি

মোঃ কাইয়ুম মিয়া, মির্জাপুর প্রতিনিধিঃ কোভিড-১৯ টিকা (ভ্যাকসিন) গ্রহণ করি সবাই মিলে সুস্থ থাকি” কোভিড-১৯ মোকাবেলায় আমি টিকা নিয়েছি, সুস্থ আছি, কোভিড-১৯ প্রতিরোধে আপনিও টিকা নিন, সুস্থ থাকুন” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে কোভিড-১৯ করোনার টিকা (ভ্যাকসিন) গ্রহণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলার আনসার-ভিডিপির উদ্যোগে একটি র‌্যালি করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে মুক্তির মঞ্চে এসে শেষ হয়।

অনুষ্ঠানের উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হারুন অর রশিদ প্রমুখসহ মির্জাপুর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতাধিক আনসার-ভিডিপির নারী-পুরুষ সদস্যগণ।

কো‌ভিড-১৯ টিকা গ্রহ‌ণের জন‌্য জনগ‌নের ম‌ধ্যে আগ্রহ বৃ‌দ্ধির ল‌ক্ষ্যে র‌্যালি, লিফ‌লেট বিতরণ ও ব‌্যাপক প্রচারণা করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version