Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। সাদ্দাম হোসন খান সভাপতি ও সাইফুল ইসলাম সিয়ামকে সাধারণ সম্পাদক করে মির্জাপুর উপজেলা ছাত্রলীগের ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর স্বাক্ষরিত এক প্যাডে আগামী এক বছরের জন্য নতুন এই কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি শেখ রাসেল হাসান রকি ও আবিদ সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোবারক হোসেন ও ফুয়াদ হাসান হৃদয় ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে জিয়াদ হাসানকে।

নবগঠিত কমিটির সভাপতি সাদ্দাম খান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম বলেন, এই মূহুর্তে তাদের প্রধান কাজ হবে ছাত্রলীগের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীকে বিজয়ী করা। এ কাজে তারা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এদিকে ছাত্রলীগের নতুন কমিটিতে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন, পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী আবুল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মাহাবুব আলম সবুজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version