Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৪

নিউজ ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মহাসড়কে থেমে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চারজন প্রাণ হারিয়েছেন। এতে বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। শনিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে আশঙ্কাজনক একজন মারা গিয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছেন। অনেকে তাকে বাসচালক বলে ধারণা করছেন। তবে তাৎক্ষনিকভাবে হতাহত সবার পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, ঢাকাগামী থেমে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে ঢাকার দিকে যান চলাচল বন্ধ থাকে। যানজটে আটকা পড়ে কর্মস্থল যাওয়া যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রায় দুই ঘণ্টা পর মির্জাপুর থানা পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর পৌনে ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গোড়াই হাইওয়ে থানার (ওসি) মোল্লা টুটুল জানান, তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version