Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে দোকান খোলা রাখার অপরাধে ৯ টি দোকানে জরিমানা

মির্জাপুর প্রতিনিধিঃ সরকারি নির্দেশনা উপেক্ষা করে দোকান খোলা রাখার দায়ে ৯টি দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় দোকান খোলা রাখায় ৯টি দোকানে ৩২ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।

শনিবার সকালে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড, মসজিদ মার্কেটসহ বিভিন্ন মার্কেটে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন। এ সময় টাঙ্গাইল র‌্যাব- ১২ এর ইন্সপেক্টর মোঃ সবুজ মিয়ার নেতৃত্বে র‌্যাবের টিম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, স্বাস্থবিধি রক্ষায় ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version