Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে নৌকাকে বিজয়ী করতে মতবিনিময়সভা

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে যুব ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকমীদের সমন্বয়ে মতবিনিময়সভা হয়েছে। নেতাকর্মীদের সুসংগঠিত করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনে নৌকা মার্কাকে বিজয়ী করতে এ সমাবেশ হয়েছে বলে জানা গেছে।

শনিবার পৌর এলাকার পুষ্টকামুরী আলহাজ শফি উদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়নের যুব ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি।

মির্জাপুর উপজেলা যুবলীগের সভাপতি শামীম আল মামুনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র সাহাদত হোসেন সুমন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, পৌর আওয়ামী লীগের সভাপতি ফরহাদ উদ্দিন আছু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম প্রমুখ।

এতে মির্জাপুর পৌরসভা, গোড়াই পূর্ব ও পশ্চিম, বহুরিয়া ও ভাওড়া ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত হন।

এর আগে বুধবার মেশামূড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার উয়ার্শী, ভাতগ্রাম ও আনাইতারা, বৃহস্পতিবার পাথরঘাটা উচ্চ বিদ্যালয় মাঠে তরফপুর, বাঁশতৈল, আজগানা, লতিফপুর, শুক্রবার জামুর্কী বাজারে জামুর্কী, ফতেপুর, মহেড়া, বানাইল ইউনিয়ন যুব ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version