নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল-০৭ সংসদীয় ১৩৬ (মির্জাপুর) এই আসন থেকে মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব মো.একাব্বর হোসেন।
রবিবার সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের চিঠির মাধ্যমে মনোনয়ন চূড়ান্ত করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। মোট ৩০০ আসনের প্রার্থীদের এই চিঠি দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
মির্জাপুর এই আসনটি থেকে আওয়ামী লীগের টিকিট পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন, মির্জাপুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন সুমন ।

