Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে পানিতে ডুবে স্কুল ছাত্র নিখোঁজ; ২০ ঘন্টাপর মরদেহ উদ্ধার

মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে বন্ধুদের সাথে বন্যার পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজের ২০ ঘণ্টা পর নিলয় (১৫) নামের এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাবাড়ি গ্রামের বানিয়াচালা থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত নিলয় উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের আকতার মিয়ার ছেলে এবং  সে রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

জানা যায়, গতকাল বুধবার সকাল ১১ টার দিকে নিলয় তার বন্ধুদের সঙ্গে রাজাবাড়ি বানিয়াচালা এলাকায় বন্যার পানিতে গোসল করতে যায়। সেখানে একটি কালভার্টের উপর থেকে লাফিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয় সে। তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল গিয়েও তার কোন সন্ধান না পেয়ে ফিরে আসে।

পরে বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ঘটনাস্থলের প্রায় দুইশ’ গজ দুর থেকে নিলয়ে ভাসমান মরদেহ উদ্ধার করে।

রাজাবাড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মিয়াজ উদ্দিন মিঞা নিলয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version