Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে বর্নাঢ্য আয়োজনে জাতীয় যুবদিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর ও মির্জাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় যুবদিবস উদযাপন করা হয়েছে। দিবসটির শুরুতে বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে মুক্তির মঞ্চের সামনে এসে সমাপ্ত হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মো. একাব্বর হোসেন।

বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ভাইস চেয়ারম্যান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুর রহমান, সমবায় কর্মকর্তা আমিনা পারভীন, মহেড়া ইউপি চেয়ারম্যান মো. বাদশা মিয়া প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে সঞ্চালনা করেন, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা কবি আসাদুজ্জামান বাবুল।

আলোচনা শেষে ২ জনকে ৬০ হাজার করে মোট ১ লাখ ২০ হাজার যুবঋণের চেক প্রদান করা হয় এবং সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পরে মির্জাপুর শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যুবদিবসের নানা আয়োজনের সমাপ্তি ঘটে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version