Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে বাঁশতৈল ইউনিয়ন আ.লীগের সম্মেলনে সভাপতি আজাহারুল, সম্পাদক মোখলেছুর

News Tangail

মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি মো. আজাহারুল ইসলাম ও সম্পাদক মোখলেছুর রহমান নির্বাচিত হয়েছেন। সোমবার উপজেলার বাঁশতৈল ইউনিয়নের খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন, স্থানীয় সাংসদ মো. একাব্বর হোসেন।

সম্মেলনে ১ম অধিবেশনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন এম.পি।

এছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদসহ উপজেলা আ.লীগ এবং সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির স ালনা করেন বাঁশতৈল ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শামছুল আলম শামছু।

সম্মেলনের ২য় অধিবেশনে কাউন্সিলরদের প্রাপ্ত ভোটে সভাপতি মো. আজাহারুল ইসলাম ১৭৫ ও সম্পাদক মো. মোখলেছুর রহমান ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম সভাপতি প্রার্থী শামছুল আলম শামছু ৬৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দি প্রার্থীরা যথাক্রমে আবু বকর সিদ্দিকী ৭৪, লাল মিয়া ৫৪ এবং জাকির হোসেন ১১ ভোট পেয়ে পরাজিত হন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version